
মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্বাধীন উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামের রহমান সোনারের ছেলে । এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাইে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পশ্চিম পাটিচড়া মাঠে গভীর নলকূপ (ডিপ) এর ঘরের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সকালে স্বাধীন মাঠে পাওয়ার টিলার দিয়ে জমিচাষ করছিল বৃষ্টি শুরু হলে স্বাধীন এবং মাঠে থাকা আরো ৪ জন অদূরে আমবাগানের পাশে ডিপের ঘরে আশ্রয় নেয় এ সময় বজ্রপাতে তারা আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST