নিউজ এডিটর
৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

জেলা প্রতিনিধি (বাগেরহাট)পূর্ব সুন্দরবনে কটকা পর্যটনকেন্দ্রে স্থাপিত টেলিটক টাওয়ারের দুটি জেনারেটর একসঙ্গে বিকল হয়ে যাওয়ায় টানা তিন দিন ধরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। এতে কটকা, দুবলার আলোরকোল ও অফিসকেল্লা এলাকায় মোবাইল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে সুন্দরবনের গহীনে থাকা পর্যটক, মৎস্যজীবী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা চরম যোগাযোগ সংকটে পড়েছেন।শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভীর ইমরান জানান, গত সোমবার (৩১ আগস্ট) হঠাৎ করে জেনারেটর দুটি বিকল হয়ে যায়।এরপর থেকেই কটকা, আলোরকোল ও অফিসকেল্লার টাওয়ারগুলোর সার্ভিস বন্ধ রয়েছে। তানভীর ইমরান বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সম্প্রতি সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এমন সময়ে নেটওয়ার্ক বন্ধ থাকায় পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি সাগরে থাকা জেলে ও মৎস্যজীবীদের সঙ্গে স্বজনদের যোগাযোগ এবং বন বিভাগের তদারকি ও অভ্যন্তরীণ যোগাযোগও ব্যাহত হচ্ছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী জানান, গত তিন দিন ধরে নেটওয়ার্ক বিপর্যয় চলছে। সুন্দরবনে কিছুদিন পরপর টেলিটকের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটছে, যা বনাঞ্চলের সার্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।টেলিটকের খুলনা বিভাগীয় ইনচার্জ মো. নুর আলম জানান, কটকার দুটি জেনারেটর একযোগে বিকল হওয়ার কারণেই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে।ইতোমধ্যে টেকনিশিয়ান ও জরুরি টিম কটকায় পাঠানো হয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে জেনারেটর মেরামত করে সুন্দরবনের টেলিযোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আশা প্রকাশ করেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST