নিউজ এডিটর
১৫ অগাস্ট ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোকছেদুল ইসলাম,নওগাঁ জেলাঃ নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৪ আগস্ট ২০২৬ রাত ৮টা ১৫ মিনিটে পোরশা থানাধীন ৩ নম্বর ছাওড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অপরাধ প্রতিরোধে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে মোটরসাইকেলে করে মাদক বহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন—মো. দেলোয়ার হোসেন (৩০), পিতা মো. তোফাজ্জল হোসেন এবং শ্রী গুরুপদ কর্মকার (২৭), পিতা শ্রী বাবুল কর্মকার। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর গ্রামের বাসিন্দা। পরে তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোমরে থাকা টিস্যু কাপড়ের শপিং ব্যাগ থেকে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৩৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডায়াং মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

২

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

৩

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

৪

সিলেটের বাঁধন আবাসিক হোটেলে ডিবির অভিযান: অনৈতিক কাজে জড়িত নারীসহ গ্রেফতার – ৬

৫

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

৬

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

৭

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৯

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১০

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১১

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

১২

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

১৩

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

১৪

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১৫

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১৬

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১৭

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৮

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৯

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

২০

Design & Developed by BD IT HOST