প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৪ জুলাই ২০২৫, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া এবং নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে উঠেছে।

বিবিসি পার্সিয়ান সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে “আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

উল্লেখ্য যে কিছু দেশ আফগান দূতাবাসের কিছু অংশ তালেবান প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে, কিন্তু এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

গত বছরের শেষের দিকে রাশিয়ার পার্লামেন্ট তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার একটি আইনের পক্ষে ভোট দেয়, যা রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকেও বাদ দেবে।

রাশিয়ার এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন পশ্চিমা কূটনীতিকরা স্পষ্ট করে দিয়েছেন যে তালেবান সরকার নারী অধিকারকে সম্মান না করা পর্যন্ত তাদের স্বীকৃতি দেওয়ার পথ বন্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST