প্রিন্স মামুন'কে আবারও আটক করলো পুলিশ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
১৪ অগাস্ট ২০২৫, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিন্স মামুন’কে আবারও আটক করলো পুলিশ

বিনোদন ডেস্কঃ

ফের গ্রেপ্তার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে। রাজধানীর ভাটারা থানায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ইনচার্জ মো. রাকিবুল হাসান।

এসময় রাকিবুল হাসান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, লায়লা জানিয়েছেন, মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।এর আগে, গত বছর জুন মাসে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

তারপর প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তারের মামলা খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।

গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST