
শেখ মানিক মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত ধানের প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার বালিজুড়ী হাইস্কুল মোড়ে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া শেষে ফুলের শুভেচ্ছা সিক্ত হন তিনি।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের খান বাবুলের সভাপতি এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ফাইজুল ইসলাম লাঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস,
৪ নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া উপজেলা ও ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি নতুন দায়িত্বে এগিয়ে যাবেন এবং এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST