বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২

মোকছেদুল ইসলাম,স্টাফ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বদলগাছী থানার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামের বাসিন্দা গৌর চন্দ্র (৪৫), পিতা- ওমিনি চন্দ্র, সাং আধাইপুর উপরপাড়া, তার মেয়ে রাখি রানীর বিয়ে প্রায় ৬/৭ বছর পূর্বে একই এলাকার উত্তম কুমারের সাথে দেন। রাখি তার স্বামীর বাড়িতে বসবাস করলেও তার স্বামী ঢাকায় কর্মরত।
অভিযোগ রয়েছে, রাখির শ্বশুর তশুরাম (৭০), ভাশুর উৎপল (৪২), ননদ পুষ্পা রানী (২৫) ও মনা রানী (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

গত ১ এপ্রিল ২০২৬ তারিখে রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সারারাত তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এ খবর পেয়ে ২ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রাখির বাবা গৌর চন্দ্র, ছেলে পলাশসহ ৪/৫ জন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন।
এ সময় অভিযুক্তরা উত্তেজিত হয়ে গৌর চন্দ্রসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। একপর্যায়ে গৌর চন্দ্র প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের মানিকের বাড়িতে আশ্রয় নিতে গেলে উৎপল ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গৌর চন্দ্রের ছেলে পলাশও আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপারের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫)কে গ্রেফতার করে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা

বাজারে খোলা তেলের দামে ঊর্ধ্বগতি, লিটারে বেড়েছে ১০ টাকা

খরুলিয়া স্কুলের সামনে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: দুইজন ঘটনাস্থলেই নিহত

সিলেটে সাংবাদিক থেকে সফল কৃষক কাওছার আহমদ রাহাত

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

শিবালয়-তেওতা বালিমহলের ম্যানেজার গুলিতে নিহত

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৮ 

স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মহিলা দালালের দৌরাত্ম 

১০

১২ কেজি এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

১১

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী চসিক মেয়র

১২

বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২

১৩

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশী দামে বিক্রি,ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

১৪

মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

১৫

আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান

১৬

ব্র্যাক ব্যাংকর সহয়তায় দেশের বৃহত্তম তেলবাহী জাহাজের সমুদ্রযাত্রায় গেলো

১৭

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

১৯

ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু

২০

Design & Developed by BD IT HOST