বাজারে ইলিশের কেজি মাএ ৫০ টাকা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ অক্টোবর ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজারে ইলিশের কেজি মাএ ৫০ টাকা

নিউজ ডেস্কঃ

বাংলাদেশে এই মুহূর্তে ইলিশ ধরা, কেনাবেচা নিষিদ্ধ। তবে ভারতে এ সময়ে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কার্যকর না থাকায় ভারতীয় জেলেরা দেদারসে ইলিশ ধরছেন। তাদের জালে এতটাই ইলিশ ধরা পড়ছে যে, সরবরাহ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও ৫০ টাকায় এক কেজি ইলিশ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২২ দিন। এই সুযোগে ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝুঁকি মাথায় নিয়েই গঙ্গায় জাল ফেলছেন ভারতের জেলেরা। অবশ্য ছোট ইলিশের পরিমাণই বেশি। তবে ৭০০-৮০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে।

ডিম পাড়ার সময় বলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে ইলিশ সাগরের নোনা পানি ছেড়ে পদ্মা, গঙ্গার মিঠা পানিতে চলে আসে। বাংলাদেশে এ সময় ইলিশ ধরা বন্ধ থাকায় গঙ্গাতেও ইলিশের আনাগোনা বেড়ে যায়।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠার খবর পেয়ে ফারাক্কা বাঁধের উজানে নিমতিতা, ধুলিয়ান, হাজারপুর, অর্জুনপুর লাগোয়া সমস্ত ঘাটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকেই জেলেরা ঝাপিয়ে পড়েন। ইলিশের পরিমাণ দেখে তাদের মুখে হাসি ফুটেছে।

সামনেই কালীপুজা, ভাইফোঁটার মতো উৎসব থাকায় এ সময়ে কলকাতাতে ইলিশের বেশ কদর থাকে। সেই উৎসবের সময় একেবারে পানির দরে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। জানা যাচ্চে, ৫০ টাকা কেজি দরেও পাওয়া যাচ্ছে সে ইলিশ। এগুলোর সাইজ অবশ্য একেবারেই ছোট, কেজিতে ১২-১৫টা উঠছে। কিন্তু এ দামে ইলিশ পাওয়া যাচ্ছে এতেই বেশ খুঁশি ক্রেতারা। সাইজে বড়গুলোর দাম অবশ্য কিছুটা বেশি।
বাসুদেবপুরের মৎস্যজীবী গৌতম হালদার জানান, প্রায় পাঁচ বছর পর আবারও গঙ্গায় এত ইলিশ ধরা পড়েছে। বেশিরভাগই ছোট সাইজের হলেও কিছু কিছু বড় সাইজেরও আছে। সাধারণ ক্রেতারা খুব কম দামে ইলিশ কিনতে পারছে।

পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর এ বিষয়ে জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টা আসলে ইলিশের প্রজননের সময়। এ সময়ে ইলিশ ধরা বেআইনি। সে কারণেই এখন বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ। একই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গেও আছে। তবে বাংলাদেশে যেভাবে কড়াকাড়ি করা হয়, পশ্চিমবঙ্গে সেটা হয় না বললেই চলে। আর তাই বাজারে ইলিশের এত সরবরাহ।

আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST