ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কাজীপাড়া ঈদগা মাঠ সংলগ্ন একটি বাড়ি বিক্রয়ের নামে ভয়াবহ প্রতারণার ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত নুর আলম বাবু (পিতা: আবু মিয়া), যিনি পেশায় স্ক্র্যাপ (বাঙারি) ব্যবসায়ী, বর্তমানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পলাতক বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মো. নিশাদুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে নুর আলম বাবু তাকে উক্ত বাড়ি বিক্রির প্রস্তাব দেন। বিশ্বাস অর্জনের জন্য তিনি একটি দলিল প্রদর্শন করে বাইনা বাবদ ১৪ লাখ টাকা গ্রহণ করেন। তবে পরবর্তীতে জেলা রেজিস্ট্রার অফিসে দলিল যাচাই করতে গেলে তা সম্পূর্ণ ভূয়া বলে প্রমাণিত হয়।

ঘটনার পর টাকা ফেরতের দাবি জানালে অভিযুক্ত নুর আলম বাবু ইসলামী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার মাধ্যমে মোট ১৪ লাখ টাকার তিনটি চেক প্রদান করেন—যথাক্রমে ১০ লাখ, ২ লাখ ও ২ লাখ টাকা। কিন্তু ভুক্তভোগী ব্যাংকে চেক জমা দিলে জানা যায়, অভিযুক্তের হিসাবে কোনো অর্থ নেই। ফলে ব্যাংক কর্তৃপক্ষ চেকগুলো ডিজঅনার করে ।

এ ঘটনায় সাংবাদিক মো. নিশাদুল ইসলাম আইনের আশ্রয় নিয়ে প্রতারণা ও চেক ডিজঅনারের অভিযোগে আদালতে ২টি মামলা দায়ের করেন। আদালত মামলা ২ টিতে প্রতারকের বিরুদ্ধে রায় প্রদান করে , এ খবর জানার পর প্রতারক নুর আলম বাবু গা ডাকা দেয়,

অনুসন্ধানে জানা যায়, নুর আলম বাবুর বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত নুর আলম বাবু কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনের আশা

বাজারে খোলা তেলের দামে ঊর্ধ্বগতি, লিটারে বেড়েছে ১০ টাকা

খরুলিয়া স্কুলের সামনে ডাম্পার-মোটরসাইকেল সংঘর্ষ: দুইজন ঘটনাস্থলেই নিহত

সিলেটে সাংবাদিক থেকে সফল কৃষক কাওছার আহমদ রাহাত

সাফ ফুটবলে ভারতকে হারিয়ে ইতিহাস করলো বাংলাদেশ

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

শিবালয়-তেওতা বালিমহলের ম্যানেজার গুলিতে নিহত

মানিকগঞ্জে একাধিক কারখানায় ডাকাতির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৮ 

স্থল অভিযান হলে মার্কিনসেনারা কেউ যেন জীবিত না ফেরে: ইরানি সেনাপ্রধান

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মহিলা দালালের দৌরাত্ম 

১০

১২ কেজি এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

১১

নগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরী চসিক মেয়র

১২

বদলগাছীতে পারিবারিক কলহে শ্বশুরকে হত্যা-আটক ২

১৩

জ্বালানি তেলের অবৈধ মজুদ ও বেশী দামে বিক্রি,ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

১৪

মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

১৫

আমেরিকার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ১৪টি ঘাঁটি ধ্বংস করেছে ইরান

১৬

ব্র্যাক ব্যাংকর সহয়তায় দেশের বৃহত্তম তেলবাহী জাহাজের সমুদ্রযাত্রায় গেলো

১৭

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটর সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

১৮

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

১৯

ভূয়া দলিলে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পলাতক ব্রাহ্মণবাড়িয়ার নুর আলম বাবু

২০

Design & Developed by BD IT HOST