বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

মো:নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১২ তারিখের ভোটে তিনি যেই জয় পেয়েছেন তা কেবল তারই নয় বরং নেতাকর্মী ও ভোটারদের জয়। এমনকি বিএনপি’র যে সকল পদধারী নেতারা কুৎসিত মন্তব্য করেছে আমি তাদের কাছেও কৃতজ্ঞ। তারা যদি এমন আচরণ না করতো তাহলে আমি এত ভোটের ব্যবধানে জয় পেতাম না। মানুষ ব্যালটের মাধ্যমে তাদের সমস্ত অন্যায়, অবিচার ও অকৃতজ্ঞতার সবকিছুর জবাব দিয়ে দিয়েছে।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি সরাইলের দাঙ্গা হাঙ্গামার সিন্ডিকেট ভেঙে দেয়ার কথা উল্লেখ করে বলেন, এই নির্বাচনে কেবল এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয় বরং বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে হারাতে আমার বিরুদ্ধে নেমেছিল। কারণ তারা ভেবেছিল আমি রুমিন ফারহানা হয়েছি কেবল বিএনপি করতাম বলে।

তিনি আরো বলেন, এই নির্বাচনে যারা আমার নেতাকর্মী, সমর্থক ও ভোটার ছিল তাদের প্রত্যেকের কাছেই আমি ঋনি। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে যাব।

এদিকে তার বিজয়ের খবর পাওয়ার পর থেকে নেতাকর্মীসহ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। সকাল থেকেই তারা রুমিন ফারহানা বাসভবনে ভিড় করছেন। এ সময় তারা আলোচিত এই নেত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

চট্টগ্রামের একি গ্রামের তিন জন সংসদ সদস্য নির্বাচিত

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

মানিকগঞ্জের ৩ টি আসনের চূড়ান্ত ফলাফল

ঢাকা – ৮ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী 

১০

মানিকগঞ্জের ৩ টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থীরা

১১

বগুড়া ৬ আসনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন

১২

সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন আরিফুল হক

১৩

কেন্দ্র ভিত্তিক ফলাফল: সিলেট-২ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১৪

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

১৫

হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

১৭

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

১৮

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

১৯

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

২০

Design & Developed by BD IT HOST