ব্রাহ্মণবাড়িয়ায় লিফট ছিড়ে পড়ে স্কুলছাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা- দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় লিফট ছিড়ে পড়ে স্কুলছাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা-

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

গতকাল বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ পৌর শহরের টেংকের পাড় পুকুরের পশ্চিম পাড়ে নির্মিত যথাযথ অনুমোদন ও ছাড়পত্র হীন ভবন ‘ফ্রেন্ডস টাওয়ার’ এর লিফট ছিড়ে পড়ে রোয়া রহমান নামের ৮ বছরের এক শিশু আহত হয়েছে মারাত্মক ভাবে। শিশুর পিতা মুখলেস রহমান জানান যে হঠাৎ লিফট ছিড়ে পড়ায় লিফটের ভিতরে থাকা শিশু মাথা,নাক ও চোখে মারাত্মক আঘাত পায়।তাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেয়া হবে। পুরো ভবনের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

অভিযুক্ত এই ভবনের ফ্লাট মালিক তথা বাসিন্দারা জানান এই বিল্ডিং তৈরিকালীন সময় থেকেই নানান অনিয়মের সাথে জড়িত। নির্মাণ কাজ দীর্ঘায়িত করে ফ্ল্যাট মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়,নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ ঠিক সময়ে ফ্ল্যাট না বুঝিয়ে দিয়ে টালবাহানার ঘটনাও ঘটেছে অতীতে।বর্তমান সময়েও নিরাপত্তা ঝুঁকি নিয়ে বাস করছিলো ভবনের বাসিন্দারা। ভবনের ৮ তলার বাসিন্দা ডা.তৌহিদ চৌধুরী জানান তাদের এসকল নানান ভোগান্তির কথা।তিনি আরো জানান যে সম্পূর্ণ সহ অতিরিক্ত মূল্য পরিশোধের পর এতো সময় পেরিয়ে গেলেও উনার গ্যারেজটি এখনো তাকে বুঝিয়ে দেয়নি নির্মাতা সিন্ডিকেট।

জানা যায় এই ভবন নির্মাণের সাথে জড়িত ছিলো দশ জনের একটি সিন্ডিকেট যারা নেতৃত্বে ছিলো যুবলীগ নেতা হাজী আবু কাউসার, এমরান হোসেন সহ কয়েকজন। পরবর্তীতে হাজী আবু কাউসার শেয়ার বিক্রি করে চলে গেলে ভবন নির্মাণে নেতৃত্ব দেয় এমরান হোসেন নামক এক যুবলীগ নেতা যিনি নিজেকে ডেভেলপার ও হাসপাতাল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সবাই তৎকালীন সময়ে আওয়ামীলীগ ও যুবলীগ এর রাজনীতির সাথে পদ নিয়ে জড়িত থাকায় ভবন নির্মাণে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ শুরু করে এবং গ্রাহকদের কাছে ফ্লাট বিক্রি শুরু করে। এমনকি অভিযোগ আছে যে এই দশ তলা ভবনের জায়গাটি ছিলো মূলত পুকুর। পুকুর ভরাট করে যথাযথ অনুমোদন না নিয়ে তৈরি করা হয় এই ঝুঁকিপূর্ণ ভবন।

পৌর এলাকায় বিল্ডিং কোড না মেনে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে তৈরি করা এই ভবন রয়েছে চরম অগ্নি দুর্ঘটনা ঝুঁকিতেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় লিফট ছিড়ে পড়ে স্কুলছাত্রী মারাত্মক ভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা-

বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা

ভারত ফেরত সাবেক সমন্বয়ক মাহদীকে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ

মেলান্দহের চিনিতুলায় কাঠের ব্রিজ উদ্বোধন ও বাজার মসজিদ সংস্কারে ইউএনও’র অনুদানের আশ্বাস

দৌলতপুরে মাদক সেবনকারীর ১ বছর কারাদণ্ড ও মালামাল উদ্ধার

নিম্নমানের খেজুর নামি-দামি মোড়কে,ভোক্তা অধিকারের জরিমানা তিন লাখ টাকা

হাসির আড়ালের নীরবতা দুই নীল তারকা

স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার

বলিউডের গ্ল্যামার ও ছন্দের দুই সম্রাজ্ঞী নোরা ফাতেহি ও সানি লিওন

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

১০

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

১১

ভোক্তা অধিকারের অভিযান সরাইলে নকল সার ব্যবসায়িকে জরিমানা

১২

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

১৩

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

১৪

পাঁচ বছরের ছেলে শিশু ধর্ষণ (বলৎকার) ধর্ষক মোঃ এছাহাক আলী (৪১) র‌্যাব-১৪, ময়মনসিংহের অভিযানে আটক

১৫

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

১৬

সার্ভেয়ার সুজিত কুমার দে’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রেকর্ড জালিয়াতির গুরুতর অভিযোগ!

১৭

ঢালিউডের মায়াবী পর্দার দুই নায়িকা মৌসুমী ও অপু বিশ্বাস

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের

১৯

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

২০

Design & Developed by BD IT HOST