
মো.নিশাদুল ইসলাম (নিশাদ)৷ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে এখন জিয়াউল হক মৃধার চমক নিয়ে নির্বাচনী মাঠ সরগরম। জাতীয় পার্টির সমর্থন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অবশেষে ভিডিও বার্তায়। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা তার নির্বাচন কার্যক্রম স্থগিত করে জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জাতীয় পার্টির পক্ষ থেকেও জোটপ্রার্থীর প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানো হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) এক(ভিডিও বার্তা) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এ তথ্য নিশ্চিত করেন।ভিডিওতে শুনা”যায় তিনি বলেন,তাকে নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে তিনি ব্রাহ্মণবাড়িয়ার অন্য একজন প্রার্থীকে সমর্থন করেছেন। এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, তিনি এবং তার দল সর্বসম্মতিক্রমে জোটপ্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মাওলানা জুনায়েদ আল হাবিব একজন বর্ষীয়ান আলেম, অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ। এলাকার মানুষের কাছে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা বলেও উল্লেখ করেন।অ্যাড. জিয়াউল হক মৃধা আশা প্রকাশ করে বলেন, মাওলানা জুনায়েদ আল হাবিবের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায়ভিত্তিক রাজনীতি, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জোটপ্রার্থীর বিজয়ের জন্য কাজ করবেন।ভিডিও শেষাংশে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে জোটপ্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এডভোকেট জিয়াউল হক মৃধা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST