ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত সিএনজিতে আগুন - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত সিএনজিতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা পৌরসভায় কুমিল্লা-কসবা রোডে টি আলী মোড় এলাকায় একটি চলন্ত সিএনজিতে আগুন ধরে সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে যাত্রীরা আগ থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সিএনজিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কামাল ইসলাম ও জসিম উদ্দিন নামের স্থানীয় দুই অটোরিকশা চালক দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান। তারা পানি ঢেলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন। এরপর তারা গাড়িটিকে ঠেলে সড়কের পাশে পুকুরে ফেলে দেন। পুকুরের পানিতে ডুবে যাওয়ার পর আগুন নিভে যায়। সিএনজির যাত্রী জামাল হোসেন জানান, দুপুরে ১২টার দিকে নয়নপুর বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে কসবার দিকে আসতে থাকলে টি আলীর মোড়ে এলে হঠাৎ সিএনজিতে শব্দ হলে আমরা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ি। এ সময় চালক পালিয়ে যায়।
পরে দেখতে পাই সিএনজির গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায়।
এবিষয়ে কুটি-চৌমুহনীর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ খালিদ বলেন, সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। সেই সঙ্গে আগুনে পোড়া সিএনজিটি পুকুর থেকে তুলে নিরাপদ জায়গায় রাখি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST