
অনলাইন ডেস্কঃ
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর অপসারিত পদ ফিরে পেতে বিদেশি দূতাবাস গুলোর দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ মার্চ) দেওয়ানগঞ্জ পোষ্ট অফিস থেকে চিঠিগুলো পাঠান।
চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার, আমেরিকান হাই কমিশনার, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা সহ ১৩ টি দূতাবাসে।
দূতাবাসে পাঠানো চিঠিতে মুন্নি আক্তার লিখেছেন, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন নারী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩,৭৬৮ ভোটে জয়লাভ করেন। নির্বাচনে জনগনকে কথা দিয়েছিলেন, নির্বাচিত হয়ে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদের বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে সমাজের বোঝা না হয়। এছাড়া অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন। এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কিন্তু ১৯ আগস্ট ২০২৪ তারিখে অন্তবর্তী সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে পদচ্যুত করা হয়। যা জনগণের রায়কে ধুলোয় মিশিয়ে দেওয়ার শামিল। হাজার হাজার ভোটারের আমানত অবমাননা। তাঁকে (মুন্নি আক্তার) মহিলা ভাইস চেয়ারম্যান পদে বহাল করে পুনরায় জনগণের সেবা করার এবং নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণ করার সুযোগ চান ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST