নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশু'র মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ মার্চ ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশু’র মৃত্যু

মো:নিশাদুল ইসলাম (নিশাদ)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছাফামনি নামে ২ বছরের শিশুর মর্মান্তুিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে। ছাফামনি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে।

শিশুর মামা মিজানুর রহমান রুমেন জানান, গত সোমবার তার বাবা- মা ভাইসহ পরিবারের বেশ কয়েকজন উমরা হজ্জ পালন করতে যায়। এ উপলক্ষে দুই বোনও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসে। আজ শুক্রবার দুপুরের দিকে তার বোন লিমা আক্তার তার একমাত্র মেয়ে ছাফামনিকে খাওয়ায়। খাওয়া শেষ হলে ছাফার মা তাকে আমার ঘরে রেখে গিয়ে চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে পাশের ঘরে যায়। এসময় ছাফামনি তার মায়ের পেছন পেছন চলে যায়। পাশের উঠানে বাড়ির মহিলারা বিভিন্ন কাজ করছে। তার মা ছোট এক চাচাতো ভাইয়ের সাথে ঘরের ভেতর কথা বলছে।

এসময় সবার অজান্তে ভাগ্নী ছাফামনি পুকুরের ঘাটলায় গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে তার সাড়াশব্দ না পেয়ে তার মা লিমা আক্তার বাড়ির সব ঘরে ও আশপাশে খুঁজতে শুরু করে। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গিয়ে পুকুরের ঘাট থেকে কিছু দুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ছাফামনিকে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু ছাফামনির নানা বাড়ি ও দাদা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিকেলে ছাফামনিকে তার দাদার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং আসর নামাজের পর সেখানেই দাফন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST