নিউজ এডিটর
১৭ জানুয়ারী ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিডি চাল আত্মসাতের অভিযোগে জামালপুরের ৮নং মহাদান ইউনিয়নের প্রশাসকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির চাল আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার ৮নং মহাদান ইউনিয়নের বর্তমান প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) সালা উদ্দিন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী সি.আর আমলী আদালতে মামলাটি দায়ের করেন মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার ভুক্তভোগী ভিজিডি কার্ডধারী চায়না বেগম। আদালত অভিযোগটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। মামলার অভিযোগে বলা হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় নারীদের জন্য বরাদ্দকৃত ভিজিডির চাল যথাযথভাবে বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রকৃত উপকারভোগীরা। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন প্রশাসকের বিরুদ্ধে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এদিকে, আদালতের নির্দেশে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে আশা করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১০

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১১

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১২

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৩

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৪

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৬

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৭

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৮

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৯

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

২০

Design & Developed by BD IT HOST