
মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মোঃ মুজাহিদুল ইসলাম (৪৮) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। দায়িত্বে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত মুজাহিদুল ইসলামের পিতা মৃত গোলাম মওলা। তিনি সরাইল উপজেলার হালুয়া পাড়া গ্রামের বাসিন্দা।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST