ভোলা দৌলতখানে বাবার নিকট ধর্ষণের শিকার মেয়ে,সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপতালে ভর্তি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ এপ্রিল ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে বাবার নিকট ধর্ষণের শিকার মেয়ে,সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপতালে ভর্তি

জামাল খান জেলা প্রতিনিধিঃ

ভোলা দৌলতখান উপজেলার মদনপুর চরে ইউসুফ নামের এক পাষন্ড বাবা দীর্ঘ সাত মাস ধরে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযুক্তের নির্যাতনে সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়া মেয়েকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, মেয়ের শারীরিক অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসা শুরু হওয়ার পর কিছুটা উন্নতির লক্ষণ দেখা দিয়েছে।

ভিকটিমের মা তাসলিমা জানিয়েছেন, মেয়েকে নিরাপদে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিযুক্ত বাবার ঘরে রাখা অবস্থায় মেয়ের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি অভিযুক্তের শাস্তি দাবি করেছেন।

ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুক্তা আক্তার জানান, মেয়ের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং চিকিৎসা চলমান।ভোলা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত চালানো হচ্ছে।

এ ঘটনায় ভোলা জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অভিযুক্ত বাবার কঠোর শাস্তি দাবি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST