ভোলা দৌলতখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আপন তিন ভাইয়ের,এলাকায় শোকের ছায়া - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৮ নভেম্বর ২০২৩, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলা দৌলতখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আপন তিন ভাইয়ের,এলাকায় শোকের ছায়া

জামাল খান জেলা প্রতিনিধি।

 

ভোলা দৌলতখানে এগারো বছর আগে এক ভাই এবং গত রাতে দুই ভাই কুমিল্লা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

০৪/১১/২০২৩ইং রোজ শনিবার রাত ১১টায় রাসেল চট্টগ্রাম থেকে নিজের কাভার্ড ভ্যানে মাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেয়।গাড়িটি কুমিল্লা ক্যান্টনমেন্ট আসলে দাড়িয়ে যায়।রাসেল গাড়ি থেকে নেমে দেখে গাড়িতে সমস্যা হয়েছে।তখন সে অনেক কষ্টে গাড়িটি রাস্তার পাশে পার্কিং করেছে।

 

কিন্তুু তার ছোট ভাই শাকিল চট্টগ্রাম বেড়াতে গিয়েছিল বোনের বাসায়,সেও সেদিন অন্য একটি ট্রাকে করে ঢাকা রওয়ানা দিয়েছে।তখন রাসেল তার ছোট ভাই শাকিল কে ফোন দিয়ে বিষয়টি জানায়।শাকিল বলেছিল আপনি দাড়ান আমি আসতেছি আপনাকে হেল্প করবো।কিছুক্ষন পর শাকিল এসেছে,সে যে গাড়িতে ছিল সেই গাড়ির ড্রাইভারকে বলে রাসেল ভাইর গাড়িটি এই গাড়ি দিয়ে টেনে গ্যারেজে এ নিতে হবে।তখন ঐ গাড়ির ড্রাইভার রাজি হয়ে শাকিলকে বলেছিল রশি দিয়ে বাঁধার জন্য।তখন দুই ভাই একসাথে নষ্ট হয়ে যাওয়া গাড়িটি ঐ গাড়ির সাথে বাঁধতে ছিল।হঠাৎ পিছন থেকে একটি ট্রাক এসে নষ্ট গাড়িটিকে ধাক্কা দেয়, তখন রাসেল আর শাকিল দুই গাড়ির মাঝে চাপা খেয়ে সাথে সাথে নিহত হয়।

 

তখন ঐ ট্রাকের ড্রাইভার ভয়ে পালিয়ে যায় এবং তার গাড়িতে থাকা হেল্পার আহত হয়।এসময় অপরিচিত একজন লোক এসে ফায়ার সার্ভিস এর লোকদেরকে ফোন করলে তারা এসে পুলিশকে ফোন দেয়।পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায় এবং ঐ গাড়িটি জব্দ করে।শাকিল যে গাড়িতে ছিল সেই ড্রাইভার তাদের বাড়িতে ফোন দিয়ে দুর্ঘটনার বিষয়টি জানায়।বাড়িতে খবর শুনার সাথে সাথে এলাকায় শোকের ছাঁয়া বয়ে যায়।

 

জানাযায়,এগারো বছর আগে তাদের বড় ভাই সবুজ ঢাকা সাইন বোর্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।আবার এগারো বছর পরে দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত,এনিয়ে শোকাহতের পরিবার তিন সন্তানকে হারিয়ে পাগলের মত হয়ে যায়।

 

নিহতেরা হলেন,দৌলতখান উপজেলা সৈয়দপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মোঃরতনের ছেলে।রাসেল পেশায় ছিলেন একজন ড্রাইভার এবং শাকিল ছিলেন কলেজ শিক্ষার্থী।

 

নিহতের বড় ভাই আব্দুল্লাহ খবর পেয়ে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট ফাড়িতে গিয়ে নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।এবং লাশ বাড়িতে নিয়ে আসে তাদের দাপন সম্পন্ন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST