ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্রুয়ারি ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভার শুরুতে সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্নে কার্যকর ও সক্রিয় অংশগ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ জেলার সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সভাপতি নির্বাচন আয়োজনে ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাগণ পেশাদারিত্বের জায়গা থেকে যথার্থ ও কর্মদক্ষভাবে নিজ দায়িত্ব পালন করেছেন বলে জানান। সরকারি দলের ইশতেহার বাস্তবায়নে মূল দায়িত্ব সরকারি দপ্তরগুলোকেই পালন করতে হবে বলে তিনি এক্ষেত্রে জেলা, উপজেলা পর্যায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার কথা উল্লেখ করেন।

সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, ঈশ্বরগঞ্জে ভাঙা ব্রিজ চলাচল উপযোগী করতে এবং হালুয়াঘাট-ফুলপুর সীমান্তে রাস্তায় স্পিডব্রেকার নির্মাণ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় মেরামতযোগ্য সকল রাস্তা/ব্রিজ/কালভার্টসহ অন্যান্য কার্যক্রম দ্রুত টেন্ডার সম্পাদনপূর্বক মেরামতে কার্যক্রম চলমান রয়েছে বলে দপ্তরের কর্মকর্তা জানান। নিয়মিত মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান। নির্বাচন অনুষ্ঠানে লোডশেডিং ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সক্ষম হয়েছে বলে জানায়।

জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিভাগীয় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে স্বর্ণালংকার চুরি,আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

ময়মনসিংহ আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

চট্টগ্রামের একি গ্রামের তিন জন সংসদ সদস্য নির্বাচিত

১০

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

১১

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

১২

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

১৩

মানিকগঞ্জের ৩ টি আসনের চূড়ান্ত ফলাফল

১৪

ঢাকা – ৮ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী 

১৫

মানিকগঞ্জের ৩ টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থীরা

১৬

বগুড়া ৬ আসনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন

১৭

সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন আরিফুল হক

১৮

কেন্দ্র ভিত্তিক ফলাফল: সিলেট-২ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১৯

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

২০

Design & Developed by BD IT HOST