মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর থানার এসআই রিপন কুমার দাস - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী অফিস
২৬ ডিসেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর থানার এসআই রিপন কুমার দাস

পুলিশকে নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা থাকলেও, মানবিক কাজে পুলিশের ইতিবাচক ভূমিকার উদাহরণ নতুন নয়। এমনই এক প্রশংসনীয় মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর দুর্গাপুর থানার এক পুলিশ সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার থানা মোড় এলাকার ‘মাইক্রো স্ট্যান্ড’ নামক স্থানে এক অজ্ঞাত ব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এ সময় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও কেউ দ্রুত সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ঠিক সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হন দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে অজ্ঞান ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই রিপন কুমার দাস নিজে উপস্থিত থেকে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠান এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করেন। তার এই দ্রুত ও মানবিক পদক্ষেপে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসা সম্ভব হয়।

স্থানীয়রা বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের এমন মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ায়। এসআই রিপন কুমার দাসের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক রিপন কুমার দাস বলেন, “সকালে থানা মোড় এলাকায় গিয়ে দেখি একজন অজ্ঞাত ব্যক্তি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে একটি ভ্যানগাড়ি ডেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পুলিশ হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

মানবিক এই উদ্যোগ নিঃসন্দেহে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১০

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১১

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১২

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৫

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৬

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৭

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৮

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৯

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST