মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড় কালিয়াকৈর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার চার সন্তানের জনক সিদ্দিক মিয়ার নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, গত বুধবার সকালে গরু আনতে অভিযুক্তের বাড়িতে যান তিনি। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সিদ্দিক মিয়া তাকে কুপ্রস্তাব দেন। তিনি প্রস্তাবে রাজি না হলে অভিযুক্ত জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগীর হাতের একটি অংশে আঘাত লাগে এবং তার পরনের কাপড় ছিঁড়ে যায় বলে তিনি দাবি করেন। পরে কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসে বিষয়টি স্থানীয়দের জানান।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হলেও অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

উল্লেখ্য, এ প্রতিবেদনে উল্লেখিত অভিযোগগুলো ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের অসামঞ্জস্যের অভিযোগ—পাংশায় কোটি টাকার ফ্ল্যাট-জমি, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস!

গোয়াইনঘাটে খোলস বদলে নতুন সিন্ডিকেটের তাণ্ডব: মন্ত্রীর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার বালু লুট ও দখলদারিত্বের অভিযোগ

১০

পোরশায় চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১১

আজ শোকাবহ ১৫ আগস্ট

১২

সিলেটের ‘মিতালী-১১১’ ট্রিপল মার্ডার: অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে প্রধান আসামি করে এজাহার দাখিল

১৩

মাটির নিচে মিলল দুই পাইপগান, ডিবির হাতে গ্রেপ্তার ১

১৪

ডিএফও তৌহিদুল ইসলাম উম্মক্তভাবে ঘুষ নিয়ে অর্ডার করে থাকেন

১৫

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

১৬

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

১৭

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

১৮

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

১৯

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST