
মাহমুদপুর থেকে হুমায়ুন কবির: মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম তালুকদার রুনু। প্রচারণার ধারাবাহিকতায় আজ শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের আগপয়লা ঠেঙ্গে পাড়া মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
নুরে আলম তালুকদার রুনু বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস। স্থানীয় রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন, সৎ, ত্যাগী ও পরিচিত মুখ হিসেবে তার রয়েছে বিশেষ জনপ্রিয়তা। তিনি আজ শুক্রবার নামাজের পর উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় সংক্ষিপ্ত এক আলাপকালে নুরে আলম তালুকদার রুনু বলেন, “মাহমুদপুর ইউনিয়নের মানুষের সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক ও সেবাধর্মী ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। রুনু তালুকদারের এই সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ সাধারণ মানুষের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা মনে করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, স্বচ্ছ ভাবমূর্তির এই নেতা নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে বড় পরিবর্তন আসবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST