নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহ প্রতিনিধিঃ মেলান্দহ উপজেলার মামুদপুর ইউনিয়নের অটোচালক নায়েব আলী হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।এর আগে হত্যাকারীদের শাস্তির দাবিতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে মানববন্ধনে অংশ নেন মাহমুদপুর ইউনিয়নের সাধারন জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ স্হানীয় অটোরিকশা চালকরাসহ ও নিহত নায়েব আলীর স্বজনরা। ​এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অটোচালক নায়েব আলীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। বক্তারা অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি বা ফাঁসির দাবি জানান। ​উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদার তার বক্তব্যে বলেন, “খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসি কার্যকর করতে হবে। কোনো অপরাধীকে কেউ আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার চেষ্টা করলে মাহমুদপুরবাসী তা কোনোভাবেই বরদাশত করবে না।” তিনি নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি আমার নেতা মেলান্দহ – মাদারগন্জবাসীর আস্হার স্হান মাননীয় এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ভাইকে এই বিষয়ে অবগত করবো ইনশাআল্লাহ সেই সাথে আমার অবস্থান থেকে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের মানবিক সহযোগিতা করবো। ​মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিদের পাশাপাশি এখনো যারা ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” ​নিহত নায়েব আলীর পরিবারের সদস্যরাসহ এলাকার সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST