নিউজ এডিটর
৩ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নয়ানগর ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য বেলাল উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।অভিযুক্ত বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছুম্মা নামের ওই নারী সরকারি মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। নিয়ম অনুযায়ী ভাতার টাকা উপকারভোগীর নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকলেও, ছুম্মার অভিযোগ—তার ভাতার টাকা ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর মোবাইল নম্বরে চলে যাচ্ছে। ভুক্তভোগী ছুম্মা সংবাদমাধ্যমকে বলেন, “কার্ড আমার নামে হলেও মেম্বার সাহেব কৌশলে সেখানে তার স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। ফলে ভাতার টাকা আমি পাচ্ছি না। এখন টাকা ফেরত চাইলে তিনি বিভিন্নটালবাহানা করছেন। ”তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, “শুরুতে কারিগরি কারণে আমার নম্বরে টাকা আসত এবং আমি তা তুলে ছুম্মাকে দিয়ে দিতাম। পরবর্তীতে নম্বর পরিবর্তনের আবেদন করে তার নিজস্ব নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে টাকা তার কাছেই যাবে।”এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি ভাতার টাকা নয়ছয় করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১০

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১১

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১২

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৩

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৪

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৫

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৭

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৮

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৯

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

২০

Design & Developed by BD IT HOST