মোল্লাহাটে রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে অভিনব কায়দায় শিক্ষিকার টাকা চুরি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে রূপালী ব্যাংকের সিঁড়ি থেকে অভিনব কায়দায় শিক্ষিকার টাকা চুরি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রকাশ্যে দিনের বেলায় অভিনব কায়দায় এক স্কুল শিক্ষিকার বেতন ও ভাতার টাকা চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রূপালী ব্যাংক লিমিটেড মোল্লাহাট শাখার সিঁড়িতে এ ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া খাতুন জানান, তিনি ব্যাংক থেকে বেতন ও ভাতার মোট ৫৫ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের সিঁড়ি দিয়ে নামার সময় পূর্ব পরিকল্পিতভাবে অবস্থান নেয়া বোরখা পরিহিত কয়েকজন নারী তাকে ঘিরে ধরে। এ সময় কোনো ধরনের অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করে তাকে দুর্বল করে ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

তিনি অভিযোগ করে বলেন, “ঘটনার পরপরই আমি ব্যাংক ম্যানেজারের কাছে সাহায্য চাইলে তিনি স্থানীয় আত্মীয়-স্বজনের সহায়তা নিতে বলেন। পরে সহকর্মী কয়েকজন শিক্ষক এলে ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন, টাকা উত্তোলনের পর আমি ব্যাংক থেকে বের হয়ে গিয়েছিলাম। তাই বাইরের ঘটনার জন্য ব্যাংক দায়ী নয়।”

একাধিক সূত্র মতে, বোরখা পরিহিত চোর চক্র ব্যাংকের ভেতর থেকেই ভুক্তভোগীকে লক্ষ্য করেছিল এবং বের হওয়ার সঙ্গে সঙ্গেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় শিক্ষক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করেছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় নিরাপত্তার ঘাটতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে এবং তাৎক্ষণিকভাবে জানার পরও দায়িত্বে অবহেলার কারণে চোর চক্রের পালানো সহজ হয়েছে।

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মো. হাবিবুর বসার সুমন বলেন, “শিক্ষিকা টাকা তুলে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ফিরে এসে টাকা চুরির অভিযোগ করেন। আমরা তাকে স্থানীয়দের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছি।” তবে কেন তিনি ব্যাংক থেকে প্রশাসনিক সহযোগিতা নেয়ার পরিবর্তে স্থানীয়দের সহযোগিতা নিতে বললেন—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১০

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১১

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৪

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৫

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৬

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৮

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৯

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০

Design & Developed by BD IT HOST