নিউজ এডিটর
২ জুলাই ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ময়লার ভাগাড়ে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ।

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর অবস্থিত সরকারি খাদ্য গুদামের সামনের একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর থানা পুলিশ এই মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাবিবুর রহমান নামের এক টোকাই সকালে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া জিনিসপত্র কুড়াতে যান। সেখানে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ দেখে তিনি সেটি খোলেন এবং ভেতরে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। তার চিৎকার ও ডাকে স্থানীয়রা ছুটে আসেন এবং পরবর্তীতে পুলিশকে খবর দেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও দুঃখের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যেখানে বহু মানুষ একটি সন্তানের জন্য আজীবন অপেক্ষা করেন, সেখানে এমন ফুটফুটে একটা শিশুকে এভাবে ফেলে যাওয়া অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। এই ঘটনার পেছনের প্রকৃত রহস্য এবং অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ ইতিমধ্যেই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখতে শুরু করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১১

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১২

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৩

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৪

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৫

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৬

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১৭

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১৮

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১৯

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST