রাজশাহীতে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো
১৮ মে ২০২৪, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে উপজেলা নির্বাচন বর্জনে বিএনপির লিফলেট বিতরণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহবান জানিয়ে রাজশাহীর পুঠিয়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (১৮ মে) বিকেলে উপজেলার ভাল্লুকগাছি ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতা, দোকানী, পথচারী ও সাধারণ মানুষের হাতে এই লিফলেট তুলে দেন পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক ।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল গনি পিন্টু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, সদস্য আব্দুল কায়েস, পুঠিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, উপজেলা যুবদলের সদস্য মাইনুল ইসলাম প্রমূখ। এছাড়া অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে আবু বকর সিদ্দিক বলেন, একটা প্রহসনের নির্বাচন ৭ই জানুয়ারি হয়েছে। এখন আবার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই। আমরা জনগণকে জানিয়ে দিতে চাই একটা অবৈধ সরকার এদেশে ক্ষমতায় আছে, প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই আমরা এসব নির্বাচনে অংশগ্রহণ না করি এবং জনগনকেও আহবান জানাচ্ছি তারা যাতে ভোট কেন্দ্রে না যায়।

তিনি আরও বলেন, আমরা বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় আন্দোলন করছি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই ডামি সরকারের অধীনে কোন তামাশার নির্বাচনে অংশগ্রহণ করব না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST