রাজু আহমেদ
২০ মে ২০২৫, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর দুর্গাপুরে আমগাছের ডালে ঝুলে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের বাজুখলসি উত্তরপাড়া গ্রামে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম শুভ আহমেদ (২২)। তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ আহমেদ ছিলেন স্বভাবতই শান্ত প্রকৃতির, তবে সহজেই রাগান্বিত ও অভিমানী হতেন। মাঝে মাঝেই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন বলে জানান প্রতিবেশীরা। পরিবারের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্ব না থাকলেও, ব্যক্তিগত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে এলাকার এক বাসিন্দা শসার খেতে যাবার সময় গাছে ঝুলে থাকা শুভর নিথর দেহ দেখতে পান। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হয় শুভর পরিবারকে এবং দুর্গাপুর থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

শুভ আহমেদের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনেরা জানাচ্ছেন, “শুভ খুব চুপচাপ থাকত, কিন্তু কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায়নি।”

সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সংলাপ জোরদার করা এখন সময়ের দাবি। শুভ আহমেদের এই মর্মান্তিক মৃত্যু আবারও সেই বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST