নিউজ এডিটর
৪ নভেম্বর ২০২৪, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাঘায় বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আড়ানী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। এতে বারান্দা ও আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আড়ানী ইউনিয়নের ৩ ওয়ার্ডের ঝিনা রেলগেট বাজারের দক্ষিনে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নেভায়।জানা যায়, বিগত ১৭ বছর আগে ঝিনা বাজারে সেমি পাঁকা বিএনপি কার্যালয় নির্মাণ করা হয়। দীর্ঘদিন কোন নেতা-কর্মী অফিসে বসেনি। ছাত্র-জনতার আন্দোলনের পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই কার্যালয় ব্যবহার শুরু করেছেন । বাজারের পাহারাদার রফিকুল ইসলামের ভাষ্য, রাত ২ টার দিকে কে বা কাহারা আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। তবে টর্চ লাইটের আলোতেও তাদের চিনতে পাারেননি। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওযার্ড় বিএনপির সভাপতি আক্কাছ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর, কার্যালয়টি ব্যবহার শুরু করেছেন। সকল দলের লোকজন নিয়ে মিলেমিশে থাকার চেষ্টা করলেও অতি উৎসাহী আয়ামীলীগের কিছু লোক প্রভাব খাটানোর চেষ্টা করে বিএনপির উদ্দেশ্য বলছে,তাদের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে তোমরা পালানোর জায়গা পাবেনা। তার দাবি,অতি উৎসাহী আওয়ামীলীগের লোকজনই রাতের আঁধারে বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে তাৎক্ষনিক কারো নাম বলেননি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশের ১০ হাজার নাগরিক

জামালপুরে অনুমোদনহীন ‘মোবাল্লিগ ট্রাভেলস’-এ মোবাইল কোর্ট, মালিকের কারাদণ্ড ও জরিমানা

নড়াইলের লোহাগড়ায় দুইপক্ষে সংঘর্ষে ভ্যানচালক নিহত

ভোলার মেঘনায় জিওব্যাগ ধসে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২, নদীর তীরে স্বজনদের আহাজারি

তামাবিল স্থলবন্দরে গেইট পাসের নামে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি নেতা শাহপরান ও লিপু গংয়ের বিরুদ্ধে

আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ, বিএনপির অপকর্মের বিরুদ্ধেও আপসহীন এনসিপি’: সারজিস আলম

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

১০

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

১১

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

১৩

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

১৪

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

১৫

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

১৬

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১৭

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১৮

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১৯

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

২০

Design & Developed by BD IT HOST