নিউজ এডিটর
২৩ মার্চ ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নায়েব ইউনুস শেখের অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ গোলাম কিবরিয়া নড়াইলঃনড়াইলের লোহাগড়ার ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রতিবাদে আজ রবিবার (২৩ মার্চ) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে,ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুস শেখ আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয়ে থেকে দীর্ঘদিন ধরে লোহাগড়ার সংখ্যালঘু ও সাধারণ মানুষের জমি অবৈধভাবে নিজের ও আত্মীয়-স্বজনের নামে লিখে নিয়েছেন। জমির নামজারি, পর্চা এবং খাজনা প্রদানের ক্ষেত্রে তিনি মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করতেন।স্থানীয়দের অভিযোগ, ইউনুস শেখ মাত্র ১১তম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও তার আয় ও সম্পদের মধ্যে বিশাল অসঙ্গতি রয়েছে। মাত্র ৩২,২৪০ টাকা বেতনে চাকরি করেও তিনি কোটিপতি বনে গেছেন। তার নামে এবং বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে:মানববন্ধনে বক্তারা ইউনুস শেখের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান। তারা বলেন, অবিলম্বে ভূমি সহকারী কর্মকর্তা (ভূমি নায়েব) ইউনুস শেখের অপসারণ এবং অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।এ সময় বক্তারা স্থানীয় প্রশাসনের উদ্দেশে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং দুর্নীতির মূলোৎপাটনের জন্য ইউনুস শেখকে অবিলম্বে চাকরিচ্যুত করা হোক।মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্থানীয় জনগণ এবং সাধারণ জনগণ। তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১০

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১১

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১২

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৩

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৪

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৬

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৭

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৮

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST