নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই ভাই গ্রেফতারঃ পুলিশের প্রেসব্রিফিং

মোঃগোলাম কিবরিয়া,লোহাগড়া থেকেঃনড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০২:১৫ মিনিটের দিকে লোহাগড়া থানার পুলিশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দসী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে।লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার-এর নেতৃত্বে এসআই মাসুদুর রহমান, এএসআই ইলিয়াস ব্যাপারী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) এবং তার ভাই বিপুল শেখ (৩৫)—কে আটক করা হয়। পরে বাবুল শেখের দেহ তল্লাশি করে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, বাবুল শেখের বিরুদ্ধে মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে ১৪টি মাদকের মামলা। অপরদিকে, তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত তাদের আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এমন পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে শান্তি ও নিরাপত্তার আশার আলো জেগেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST