শীতের আগমন জানান দিচ্ছে কোটচাঁদপুর লেপ,তোশক তৈরির কারিগরেরা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শীতের আগমন জানান দিচ্ছে কোটচাঁদপুর লেপ,তোশক তৈরির কারিগরেরা

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ

শরীরের শুষ্কতা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ঐতিহ্য হারাতে বসেছে লেপ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এখন বাজারে চলে এসেছে আধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন রকমের কম্বল ও গরম চাঁদর। তবে বাঙালির শীতকাতুর হৃদয়ে লেপের স্থানই আলাদা। শীত আসার আগেই তাই লেপ-তোষক বানানোর ধুম পড়েছে কোটচাঁদপুরে।

ব্যস্ত সময় পার করছে কোটচাঁদপুরের কারিগররা। লেপ-তোষকের দোকানে শোভা পাচ্ছে লাল আভা। কিন্তু কখনো ভেবেছেন লেপের তুলো কেন লাল কাপড়েই মোড়ানো হয়? প্রবীনদের কাছে শোনা যায় লাল কাপড়ে লেপ তৈরি শুরু হয় বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খানের আমল থেকে। সেই সময়েই লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি শুরু। মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলোর চাষ হতো, সেই তুলো লাল রঙে চুবিয়ে মোলায়েম মখমলের কাপড়ে ভরা হতো। সুগন্ধির জন্য ছিটিয়ে দেয়া হতো আতর। কিন্তু মখমল ও সিল্কের দাম সাধারণের হাতের বাইরে। তাই সাধারণ মানুষ লাল কাপড়েই তুলা ভরা শুরু করেন।

এই গল্প প্রচলিত রয়েছে ধুনুরিদের একাংশের মধ্যেও। সেই থেকে লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে। তবে এই মতের বিরুদ্ধ মতো কম নয়। কেউ কেউ বলেন, লেপ কখনো ধোয়া যায় না। তাই গাড় রঙের লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম দেখা যায়।

অনেকেই আবার মনে করেন, এ সব নিছকই গল্প। ইতিহাস বা ঐতিহ্য নয়। এ কেবল রীতি ছাড়া আর কিছুই নয়। বরং ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই লাল কাপড়ে মুড়ে রাখা হয় শীতের লেপ। তবে কারণ যাই হোক, হেমন্ত পেরিয়ে শীতের দিকে এগোলেই যে মন একটু ‘লেপ লেপ’ করবে, তা অস্বীকার করতে পারবে না অনেকেই। তবে যতো বাহারি কাপড় দিয়ে গরমের জিনিস তৈরি করা হোক না কেন। শিতে শিমুল তুলা দিয়ে তৈরি লেপ গায়ে দেওয়ার মজাই আলাদা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST