নিউজ এডিটর
১৫ মে ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রি প্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ও তার পরিবার। হামলায় আহত হওয়া ওই সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সাটুরিয়ার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদের দায়ের করা মামলায় ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, সাটুরিয়া ) আদালতে একটি বন্টন মোকদ্দমা (দেঃ মোঃ ১৫৭/২০০৭) দায়ের করলে গত ০৮ মে ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন। ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার পিতা ও ভাইকে নিয়ে ওই জমিতে পাট বীজ রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, ১নং বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় ৩নং বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তার ভাই আনিছ তাকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST