সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় লালমাটিয়ায় আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ জুলাই ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় লালমাটিয়ায় আটক

অভিযোগ বার্তা ডেস্কঃ

ডিবি পুলিশের হাতে গ্রেফতার হওয়া মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ৫ আগস্টের পর থেকে ছিলেন বিভিন্ন গোয়েন্দা নজরদারিতে।

অবশেষে বুধবার দিবাগত রাতে আওয়ামী লীগের এই সাবেক এমপি ঢাকার লালমাটিয়া নিজ বাসা থেকে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) হাতে গ্রেফতার হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব সাংবাদিকদের বলেন সাবেক এমপি দুর্জয়ের গ্রেফতার হয়েছেন, তিনি জানান, দুর্জয় জেলার ঘিওর থানা ও সদর থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। সূত্রমতে, দুর্জয় ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন।

তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে চার কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে দুদকের তথ্য ভান্ডারে।

তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ১৮ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত বাদি হয়ে এই মামলাটি করেন।

এদিকে দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, সাবেক এমপি দুর্জয় ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।

দুদকের অনুসন্ধানকালে তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন থেকে চার কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের সূত্র নিশ্চিত করেছেন। এ ছাড়া তার নিজ নামে আর্থিক প্রতিষ্ঠানের ১৩ হিসাব এবং ব্যাংকের ৯টি হিসাবে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৬৯০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। মামলার এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

আরও অভিযোগ রয়েছে, তার নামে পৈত্রিক বাড়ি বৈকন্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে ১ তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST