নিউজ এডিটর
৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

নিজস্ব প্রতিনিধিঃনাটোরের সিংড়ায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চাল নিয়ে অনিয়মের অভিযোগের পর বড় ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুকাশ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মো. সোহরাব হোসেন হারিয়েছেন ইউপি সদস্য পদও।স্থানীয় সরকার বিভাগের ১২ আগস্টের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিডব্লিউবি কর্মসূচির ২৪৭ জন উপকারভোগীর জন্য বরাদ্দ ৭ হাজার ৭৫০ কেজি চাল তাদের মধ্যে বিতরণ না করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে উপকারভোগীদের জমাকৃত সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগও তদন্তে উঠে আসে।এর আগে অভিযোগের পর সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তাঁর কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। কিন্তু দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যসূত্র আমার দেশ।ঘটনাটির শুরু আরও আগে। এপ্রিল মাসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ২৪৭ জন হতদরিদ্র নারীর জন্য মার্চ মাসে বরাদ্দ ৭ হাজার ৪১০ কেজি চাল বিতরণ না করার অভিযোগ ওঠে। প্রশাসনিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর আত্মসাৎ করা চালের দ্বিগুণ বাজারমূল্য উপকারভোগীদের ফেরত দেওয়ার কথাও প্রকাশ্যে আসে।অর্থাৎ, অভিযোগ, তদন্ত, সাময়িক বরখাস্ত এবং শেষ পর্যন্ত নির্বাচিত পদ হারানো, পুরো ঘটনাটি এখন প্রশাসনিক ব্যবস্থার একটি স্পষ্ট নজির হয়ে দাঁড়িয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৩

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৪

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৫

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৭

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৮

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

৯

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১১

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১২

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৩

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৪

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৫

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৬

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৭

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৮

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

১৯

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

২০

Design & Developed by BD IT HOST