নিউজ এডিটর
১৭ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ১৭ জুলাই, ২০২৬ শুক্রবার, বিকাল ৫ টায়, সিপিবি চট্টগ্রাম জেলা কার্যালয়ে বর্ষীয়ান বাম রাজনীতিক, উদীচী চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি সংস্কৃতিজন ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত শোকসভায়  বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য শাহীন রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: জাহাঙ্গীর,  সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ন্যাপের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য গাজী মোহাম্মদ আলমগীর কবির, সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শহিদুল ইসলাম, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিতারা শামীম, নারী সেলের আহবায়ক রেখা চৌধুরী, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট নেতা ডা: নিশীত রঞ্জন দে, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশ গুপ্ত, গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এড. নারায়ণ প্রসাদ, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ। ডা. চন্দন দাশের স্মরণসভায় বক্তারা বলেন, ডা. চন্দন দাশ ছিলেন আদর্শনিষ্ঠ, আপসহীন ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। জাতীয় স্বার্থ, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক মূল্যবোধ রক্ষার সংগ্রামে তিনি ছিলেন একজন অগ্রসৈনিক। চট্টগ্রামের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে তিনি আজীবন শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর দৃঢ় আদর্শিক অবস্থান, সততা, নির্ভীক নেতৃত্ব এবং সংগ্রামী ভূমিকা প্রগতিশীল আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, নীতিনিষ্ঠ ও গণমানুষের প্রতি দায়বদ্ধ। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা  আরো বলেন, বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, অর্থনৈতিক আধিপত্য, সাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও প্রগতিশীল মূল্যবোধকে দুর্বল করার নানা অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপশক্তি ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা বলেন, ডা. চন্দন দাশ ছিলেন আজীবন আদর্শনিষ্ঠ, আপসহীন ও প্রগতিশীল আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যিনি রাজনীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ, সততা ও সংগ্রামী চেতনা ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST