
লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীর পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ও সন্ধ্যায় এই অভিযানগুলো চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৫:০৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার “হোটেল নির্জন” আবাসিক হোটেলে অভিযান চালায়। হোটেলের ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) এবং মোঃ কামরুল ইসলাম(৩৫)।
এর কিছুক্ষণ পর, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডিবি পুলিশের অন্য একটি দল দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার “তিতাস হোটেল”-এ অভিযান পরিচালনা করে। সেখান থেকে অনৈতিক কাজের অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মোঃ আফজল (৩০), নাজমা (৩৫) এবং রুমা (৩৩)।
এসময় দৈনিক অভিযোগ বার্তাসহ মিডিয়াকে এসএমপি ডিবি পুলিশ জানিয়েছেন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের দায়ে “হোটেল নির্জন” ও “হোটেল তিতাস” উভয়ই সিলগালা করে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST