সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের বৈধতা চেয়ে কর্মসূচি: দুই সংগঠক গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের বৈধতা চেয়ে কর্মসূচি: দুই সংগঠক গ্রেপ্তার

লাকী আক্তার,সিলেটঃ

সিলেটে ব্যাটারিচালিত যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা।
সিলেটে ব্যাটারিচালিত রিক্সা চলাচলে বৈধতা চেয়ে মিছিল-সমাবেশ করার এক ঘণ্টার মধ্যেই প্রধান দুই সংগঠককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসদ সিলেটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফর এবং বাসদ সিলেটের সদস্যসচিব ও ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল। তাঁদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের দাবিতে আন্দোলন পরিচালিত হয়ে আসছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যাটারিচালিত রিক্সা চলাচলে বৈধতা চেয়ে গত বুধ ও বৃহস্পতিবার সিলেট নগরে চালকেরা কর্মসূচি করেছেন। এসব কর্মসূচি থেকে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাস ভাঙচুরসহ সহিংসতা হয়। এ ঘটনায় দায়ের হওয়া দুটো মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার ব্যাটারিচালিত রিক্সার চালক-মালিকদের সহিংসতার ঘটনায় মো. আবুল কালাম ও মো. রুবেল নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা করেছেন। এসব মামলায় আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁরা মামলার এজাহারভুক্ত আসামি নন। পুলিশ তদন্তকালে তাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেছে।

এর আগে দুপুর ১২টার দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে অভিন্ন ও সমন্বিত নীতিমালা চুড়ান্ত করে ব্যাটারিচালিত যানের নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানসহ আট দফা দাবিতে মিছিল হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত এ মিছিল শেষ হয় নগরের চৌহাট্টা এলাকায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বেলা দেড়টার দিকে কর্মসূচি শেষ হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেটের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ব্যাটারিচালিত রিকশা ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগরের সভাপতি প্রণব জ্যোতি পাল।

বক্তারা বলেন, ব্যাটারিচালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনলে ৫০ ভাগ সমস্যা শুরুতেই দূর হয়ে যাবে। কর্মসূচি শেষে বেলা সোয়া দুইটার দিকে প্রণব জ্যোতি পাল গণমাধ্যমকে বলেছিলেন, গত বুধ ও বৃহস্পতিবার তাঁদের কোনো কর্মসূচি ছিল না। এ বিষয়ে তাঁরা অবগত নন। তবে তাঁরা জেনেছেন, ওই দুই দিন সিলেট ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচি হয়েছে।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের কোর্ট পয়েন্টে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশ হয়। ব্যাটারিচালিত রিক্সার চলাচল বন্ধ এবং গত বুধ ও বৃহস্পতিবার এসব যানের চালকদের দ্বারা সিএনজি অটোরিক্সা, ট্রাক, লেগুনার ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে হামলাকারী এবং তাদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ দাবি জানানোর তিন ঘণ্টার মধ্যেই প্রধান দুই সংগঠককে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২২ সেপ্টেম্বর থেকে মহানগর পুলিশের উদ্যোগে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। এতে কয়েক শতাধিক অবৈধ যানবাহন আটকের পাশাপাশি মামলা করা হয়। অভিযানের অংশ হিসেবে গত বুধবার নগরের বিভিন্ন জায়গায় ব্যাটারিচালিত রিক্সা ও অটোরিক্সার চার্জিং পয়েন্টেও অভিযান চালিয়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানের প্রতিবাদে গত বুধ ও বৃহস্পতিবার দুপুরে সিলেট ব্যাটারিচালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে নগরে বিক্ষোভ করেন কয়েক শ চালক। বিক্ষোভের এক পর্যায়ে কয়েকটি সিএনজি অটোরিক্সাসহ যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত যানের চালকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে রাস্তায় তাঁদের যান চলাচলে বৈধতার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST