​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃ

সিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

​বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— ব্যবসায়ী ও স্থানীয় মুরব্বি হাজী আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং ২৫ বছর বয়সী এক গৃহপরিচারিকা।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুর্বৃত্তরা প্রাচীরঘেরা ওই বাসায় প্রবেশ করে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা এতে জড়িত—সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

​ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিহত আব্দুস সাত্তার সাহেব অত্যন্ত ভালো ও নামাজি মানুষ ছিলেন। পুরো এলাকায় ১২০টির মতো সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এত সকালে এমন ট্রিপল মার্ডারের ঘটনা ঘটায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

​হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১০

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১১

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১২

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

১৩

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৪

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১৫

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১৬

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১৭

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৮

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৯

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST