রাজশাহী অফিস
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপার কমপিটিশনে মাদরাসা ছাত্রদের ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের কুরআন উপহার প্রদান

রাজশাহী প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানে রাজশাহীতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’ (বিএলভি)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর সপুরা উপশহর এলাকায় হাউজিং হাফেজিয়া মাদরাসায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত ‘সুপার কমপিটিশন, অ্যাওয়ার্ড এন্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে এসব উপহার প্রদান করা হয়। কর্মসূচিতে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় মাদরাসাটির পরিচালক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, শিক্ষক হাফেজ মো. ইউনুস আলী, স্কুলশিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও শাহেদ আলী এবং বিএলভি সদস্য শাহ সোহানুর রহমান ও মো. সেলিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এদিন ইফতারের পূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে সকল শহীদসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বিশ্বশান্তিও কামনা করা হয় মোনাজাতে। সবশেষে সংগঠনটির সদস্যরা মাদরাসার ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে বিএলভির সদস্য তাসকিন আহমেদ বেলাল, আতিকুর রহমান শুভ, ইকবাল মাহমুদ, তানজিদ হাসান, আবু সাঈদ, সোহান আহমেদ. মাসুদ পারভেজ, শাহ জামাল, মো. ইবরাহিম, মেহেদি হাসান ও হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীতেও শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএলভির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST