নিউজ ডেক্স
৯ মার্চ ২০২৪, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ৫ আইনজীবী গ্রেফতার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফ সিদ্দিকীর মামলায় ৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। আজ শনিবার সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান। তিনি বলেন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় দায়ের হওয়া মামলা নিয়ে ডিবি পুলিশ কাজ করছে। এরই মধ্যে রাজধানীর বনানীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ৫ জনই আইনজীবী। গ্রেপ্তার ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। এর আগে, শুক্রবার রাতে শাহবাগ থানায় স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী, বিএনপিপন্থি আইনজীবী রুহুল কুদ্দুস কাজলসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন আহত সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফ সিদ্দিকী। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বহিরাগত লোকজন ঢুকে হামলা করে। এতে আহত হয় বেশ কয়েকজন। বন্ধ হয়ে যায় ভোট গণনা। এ সময় বহিরাগত কয়েকজন ব্যালট বাক্স নেওয়ার চেষ্টা করলে তা পুলিশ হেফাজতে নেওয়া হয়। মারামারির পর অনেক প্রার্থী অডিটরিয়াম ছেড়ে গেলে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নির্বাচন কমিশনার আবুল খায়ের ১৪টি পদের মধ্যে কেবল স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথিকে সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৮টার দিকে আওয়ামী লীগ পন্থি সাদা দলের সম্পাদক প্রার্থী শাহ মঞ্জুরুল হককে পুলিশি নিরাপত্তায় চেম্বার থেকে বের করা হয়। পুরো সুপ্রিম কোর্ট এলাকায় মোতায়েন করা হয় পুলিশ। এদিকে বহিরাগতদের হামলার ঘটনায় এখনও বন্ধ রয়েছে ভোট গণনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে দুদিনে ৭ হাজার ৮৮৩ জন আইনজীবীর মধ্যে ৫ হাজার ৩১৯ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST