হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
১৪ মার্চ ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাপানের প্রতিনিধিদলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের এ বৈঠকে জাপানের প্রতিনিধিদলের পক্ষ থেকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে বিমানবন্দরের এমবাকেশন ফি,আপফ্রন্ট ফি এবং রাজর্স্ব ফি বিশেষভাবে গুরুত্ব পায়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।

এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত পুনরায় একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। বৈঠকে আগামী মার্চ মাসের শেষের দিকে এ বিষয়ে পুনরায় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স তাকাহশি নাউকিএবং জাপানের মিনিস্ট্রি অফ ল্যান্ড এন্ড টুরিস্ট এর সহকারী ভাইস মিনিস্টার রাইকো নাকায়মিয়া সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST