
মো: আতাউর রহমান মেলান্দহ:
রক্তের টান যে কখনো মুছে যায় না, তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামালপুরের মেলান্দহবাসী। দীর্ঘ ৪০ বছরের এক দীর্ঘ প্রতীক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা ফিরে পেয়েছে তাদের ‘আপন সন্তান’কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো: মুস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এই বিজয়ে পুরো মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় এখন উৎসবের আমেজ।
স্থানীয়দের মতে, একটি সন্তান যদি পঙ্গু, বোবা, প্রতিবন্ধী কিংবা পাগলও হয়, বাবা-মা তাকে কখনো ফেলে দেন না। বরং তাকে আরও যত্ন করে আগলে রাখেন। কিন্তু মেলান্দহবাসীকে তাদের এই প্রিয় মানুষটি থেকে দীর্ঘ ৪০ বছর কৃত্রিমভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল।
নির্বাচনী ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ বলছেন, “আমরা বাঙালি, আমরা আবেগ বুঝি। নিজের সন্তান যেমনই হোক, সে তো নিজেরই। পরের সন্তান যতই গুণী বা শক্তিশালী হওয়ার চেষ্টা করুক, সে কখনো নিজের রক্তের মতো আপন হতে পারে না।” ৪০ বছর পর মেলান্দহবাসী তাদের সেই আপন মানুষকে পুনরায় আলিঙ্গন করার সুযোগ পেল।
নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান বাবুল-এর হাত ধরে মেলান্দহ তার হারানো গৌরব ও স্বকীয়তা ফিরে পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি ভোটের বিজয় নয়, বরং দীর্ঘ চার দশকের রাজনৈতিক আক্ষেপের অবসান। মেলান্দহের সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা—নিজের মানুষকে আপন করে নেওয়ার মাঝে যে কী শান্তি, তা আজ প্রমাণিত।
চার দশক পর মেলান্দহের রাজনৈতিক আকাশে যেন এক নতুন সূর্য উদিত হলো। জয় হয়েছে সাধারণ মানুষের, জয় হয়েছে নাড়ির টানের।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST