সাফ ফুটবলে ভারত'কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৩৯
ইফতারের সময়: ৬:১৪
নিউজ এডিটর
২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাফ ফুটবলে ভারত’কে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। ক্রিকেটে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে লড়াই চলছে, ঠিক তখন ফুটবলে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে বাংলাদেশ। ভারতকে চাপে রেখে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় লাল-সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ২–০ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।

ম্যাচের ৩০ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অর্পিতা বিশ্বাস। ওই গোলের মাধ্যমে ম্যাচে নিজেদের আধিপত্যের জানান দেয় বাংলাদেশের মেয়েরা।

অর্পিতার গোলে অনুপ্রাণিত হয়ে ৪০ মিনিটে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ফলে প্রথমার্ধ শেষে ২–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের চেষ্টা করেও সাফল্য পায়নি বাংলাদেশ।

এদিকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপার জন্য মুখোমুখি হবে।

দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে ৩ পয়েন্ট ও মাইনাস ১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নেপাল ও ভুটান দুই ম্যাচেই হেরে পয়েন্টশূন্য অবস্থায় আছে।

আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই ফাইনালে ওঠার সুযোগ পাবে। অন্যদিকে ভারত পরের ম্যাচে ভুটানকে হারলে, বাংলাদেশ যদি স্বাগতিক নেপালের কাছে হেরে যায় এবং নেপাল ভুটানের বিপক্ষে জয় পায়—তাহলে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সে ক্ষেত্রে টুর্নামেন্টের বাই–ল অনুযায়ী দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি সুবিধা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নান্দাইলে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার, গাঁজাসহ আটক ১

সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী আটক

২২ দিনের জ্বালানি নিশ্চিত, নতুন করে আনা হচ্ছে আরও তেল

বিয়ের অনুষ্ঠানে চমক, অকটেন উপহার দেওয়া হলো বরকে

মিঠামইনে আ.লীগ–বিএনপি সংঘর্ষ, আহত ৩০

অকটেন-পেট্রোল সংকটে দেশ, ভোগান্তিতে সাধারণ মানুষ

টানবাজারে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মদ বিক্রি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

১০

ইসরায়েলে আবারও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১১

সাইপ্রাসে দুঃস্বপ্নের দিন-রাত বাংলাদেশি ছাএদের

১২

অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

১৩

কুমিল্লায় রেলের লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২

১৪

আমেরিকা আর ইরানের বিরুদ্ধে আর লড়তে চায় না – ট্রাম্প

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

১৬

কেরানীগঞ্জের কারাগারে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন সাবেক মন্ত্রী-এমপিরা

১৭

গোয়াইনঘাটবাসী কে ঈদের শুভেচ্ছা জানালেন আলমগীর হোসেন শিকদার

১৮

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৯

সরাইলে ভাবির দায়ের কোপে দেবর নিহত

২০

Design & Developed by BD IT HOST