নিউজ এডিটর
১৫ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের করা ২৯১ রানের টার্গেট ছুঁতে পারেনি পাকিস্তান। ১১ রান বাকি থাকতেই অলআউট হয়ে যায় সফরকারীরা। তাতেই ২-১ ব্যবধানে সিরিজও জিতলেন মেহেদি হাসান মিরাজরা। আজ রোববার (১৫ মার্চ) দুপুরে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। তাদের ব্যাটে গড়ে ওঠে ১০৫ রানের উদ্বোধনী জুটি, যা দলের ইনিংসের শক্ত ভিত তৈরি করে দেয়। ইনিংসের ১৯তম ওভারে শাহিন আফ্রিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। সাজঘরে ফেরার আগে ৫৫ বলে ৩৬ রান করেন তিনি। উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদের সাথে মিলে তিনি দ্বিতীয় উইকেটে আরো ৫৩ রান যোগ করেন। তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। হারিস রউফের বলে আউট হওয়ার আগে তিনি করেন ২৭ রান। অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন তানজিদ হাসান তামিম। মাত্র ৪৭ বলে অর্ধশতক পূর্ণ করার পর ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত ৯৮ বলে শতকে পৌঁছান এই বাঁহাতি ওপেনার, যা তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। আবরারের কিছুটা খাটো লেংথের বলে কাট করতে গিয়ে কাভারে শাহিন আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ। ১০৭ বলে ১০৭ রান করা তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST