
হাবিবুর বকশি,বদরগঞ্জ প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে কালুপাড়া এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গরীব, দুঃখী ও শ্রমজীবী মানুষের বন্ধু হিসেবে পরিচিত এবং টানা ২৪ বছরের সফল ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা শহিদুল হক মানিক-কে পৌর মেয়র হিসেবে দেখতে চায় কালুপাড়া বাসী।
স্থানীয়দের মতে, শহিদুল হক মানিক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে তার অবদান উল্লেখযোগ্য। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন।
কালুপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন মেয়র চাই, যিনি আমাদের পাশে থাকবেন, এলাকার উন্নয়ন করবেন এবং সবার কথা শুনবেন। শহিদুল হক মানিক সেই যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম।”
এলাকাবাসীর প্রত্যাশা, আগামী পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে নির্বাচিত করা হলে বদরগঞ্জ পৌরসভা আরও উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে যাবে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST