মাগুরা থেকেঃ মোঃ ইসরাফিল হোসেন
৬ জুন ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ী চুরির মামলায় পুলিশের এসআই রিমান্ডে

মাগুরায় প্রাইভেট কার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে উৎপল কুমার দাস নামে এক এসআইকে রিমান্ডে নেওয়া হয়েছে।তিনি মাদারীপুর হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।বুধবার দুপুরে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী মাগুরার শালিখা থানার আড়পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রিয়াজ হোসেন। তিনি প্রাইভেট কারটি গত বছরের ৭ অক্টোবর মাগুরা-যশোর সড়কের কেচুয়াডুবি সালেহা এলপিজি পাম্পে রেখে বাড়িতে যান। কিন্তু পরদিন সকালে তিনি সেখানে প্রাইভেট কারটি না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।এদিকে গত ১ জুন বাদী ঢাকায় অবস্থানকালে জানতে পারেন তার গাড়িটি যশোর কোতোয়ালি থানার লেবুতলার একটি গ্যারেজে আছে। তখন বাদী ঢাকা থেকে সেখানে তার লোকজনকে পাঠালে উৎপল গাড়িটি নিয়ে মাগুরার উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি তাদের দেখে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন।এরই এক পর্যায়ে বাদীর লোকজন বিকাল ৬টার দিকে শালিখার সীমাখালী বাজারে এসে গাড়িটি আটক করতে সক্ষম হয়। পাশাপাশি গাড়িসহ উৎপলকে শালিখা থানায় হস্তান্তর করে। এ ঘটনার পর উৎপল ও অজ্ঞাতদের নামে মামলা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

২

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৩

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৪

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৫

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৬

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৭

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৮

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১০

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১১

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৩

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৪

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৫

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৬

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৭

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৮

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৯

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST