নিউজ এডিটর
২২ অক্টোবর ২০২৪, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেএকোনায় চাঁদাবাজীর অভিযোগে ছাএদল নেতা আটক

নিউজ ডেস্কঃনেত্রকোনায় চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিলকীকে (৩৫) আটক করা হয়েছে।এ সময় সমীরণ তালুকদার নামের (৩২) তার এক সহযোগীকেও আটক করা হয়।মঙ্গলবার ভোরে শহরের অজহর রোড এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক হওয়া জুনু খান মিলকী শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। তিনি জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিলকীর ছোট ভাই। সমীরণ তালুকদার পৌরসভার বলাইনগুয়া এলাকার বাসিন্দা।নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, নেত্রকোনা শহরের ব্যবসায়ী দিলীপ সরকার রাজশাহী থেকে একটি ট্রাকে করে নেত্রকোনায় গুড়সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে তিনি ওই ট্রাকটি শহরের অজহর রোড এলাকায় বড় পুকুর পাড়ে রাখেন। এ সময় ছাত্রদল নেতা জুনু খানের নেতৃত্বে ছয় সাত জন যুবক ট্রাক চালক ও চালকের সহযোগীকে জিম্মি করে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। চালক ও সহযোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যুবকেরা তাদের আটকে রেখে ট্রাক থেকে গুড়, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে জুনু খানকে আটক করে। এ সময় তার সহযোগী সমীরণ তালুকদার পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা সেখান থেকে তাকেও আটক করে।সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, লুট হওয়া মালামালের মধ্যে ৯৩ বক্স গুড়, ৪০টি গুড়ের টিন, দুই বস্তা রসুন ও তিন বস্তা পেয়াঁজ উদ্ধার করা হয়।এ সময় আটক যুবকদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকদের সকালে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৩

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৪

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৫

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৬

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৭

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৮

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৯

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১০

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১১

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১২

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৩

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৪

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৫

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৬

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৭

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৮

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৯

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST