নিউজ এডিটর
২৫ অক্টোবর ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজারে ইলিশের কেজি মাএ ৫০ টাকা

নিউজ ডেস্কঃবাংলাদেশে এই মুহূর্তে ইলিশ ধরা, কেনাবেচা নিষিদ্ধ। তবে ভারতে এ সময়ে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা কার্যকর না থাকায় ভারতীয় জেলেরা দেদারসে ইলিশ ধরছেন। তাদের জালে এতটাই ইলিশ ধরা পড়ছে যে, সরবরাহ বেড়ে যাওয়ায় কোথাও কোথাও ৫০ টাকায় এক কেজি ইলিশ পাওয়া যাচ্ছে।বাংলাদেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে ২২ দিন। এই সুযোগে ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝুঁকি মাথায় নিয়েই গঙ্গায় জাল ফেলছেন ভারতের জেলেরা। অবশ্য ছোট ইলিশের পরিমাণই বেশি। তবে ৭০০-৮০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে।ডিম পাড়ার সময় বলে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে ইলিশ সাগরের নোনা পানি ছেড়ে পদ্মা, গঙ্গার মিঠা পানিতে চলে আসে। বাংলাদেশে এ সময় ইলিশ ধরা বন্ধ থাকায় গঙ্গাতেও ইলিশের আনাগোনা বেড়ে যায়।এবারও তার ব্যতিক্রম হয়নি। ঝাঁকে ঝাঁকে ইলিশ ওঠার খবর পেয়ে ফারাক্কা বাঁধের উজানে নিমতিতা, ধুলিয়ান, হাজারপুর, অর্জুনপুর লাগোয়া সমস্ত ঘাটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকেই জেলেরা ঝাপিয়ে পড়েন। ইলিশের পরিমাণ দেখে তাদের মুখে হাসি ফুটেছে।সামনেই কালীপুজা, ভাইফোঁটার মতো উৎসব থাকায় এ সময়ে কলকাতাতে ইলিশের বেশ কদর থাকে। সেই উৎসবের সময় একেবারে পানির দরে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। জানা যাচ্চে, ৫০ টাকা কেজি দরেও পাওয়া যাচ্ছে সে ইলিশ। এগুলোর সাইজ অবশ্য একেবারেই ছোট, কেজিতে ১২-১৫টা উঠছে। কিন্তু এ দামে ইলিশ পাওয়া যাচ্ছে এতেই বেশ খুঁশি ক্রেতারা। সাইজে বড়গুলোর দাম অবশ্য কিছুটা বেশি। বাসুদেবপুরের মৎস্যজীবী গৌতম হালদার জানান, প্রায় পাঁচ বছর পর আবারও গঙ্গায় এত ইলিশ ধরা পড়েছে। বেশিরভাগই ছোট সাইজের হলেও কিছু কিছু বড় সাইজেরও আছে। সাধারণ ক্রেতারা খুব কম দামে ইলিশ কিনতে পারছে।পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তর এ বিষয়ে জানিয়েছে, অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়টা আসলে ইলিশের প্রজননের সময়। এ সময়ে ইলিশ ধরা বেআইনি। সে কারণেই এখন বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ। একই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গেও আছে। তবে বাংলাদেশে যেভাবে কড়াকাড়ি করা হয়, পশ্চিমবঙ্গে সেটা হয় না বললেই চলে। আর তাই বাজারে ইলিশের এত সরবরাহ।আনন্দবাজার পত্রিকা অবলম্বনে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST